দেশে করোনায় একদিনে আরো ২১ জনের মৃত্যু, শনাক্ত ১৩৮৩

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২১ জন মারা গেছেন। এসময় এক হাজার ৩৮৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত ৩ লাখ ৫৬ হাজার ৭৬৭ জন। এনিয়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৩ জনের।

দেশে গত ঘণ্টায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছে এক হাজার ৯৩২ জন। এ পর্যন্ত দেশে মোট সু্স্থ হয়েছে দুই লাখ ৬৭ হাজার।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ১০৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫৯৩টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৪৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৮ লাখ ৮৮ হাজার ১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক শূন্য ৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৪ দশমিক ৮৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩শতাংশ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর