কক্সবাজার জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বদলির পর এবার আরো এক হাজার ৩০৯ জন কর্মকর্তা ও সদস্যদের একযোগে বদলির আদেশ এসেছে।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কক্সবাজারে নতুন যোগ দেওয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাসানুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
পুলিশ সুপার বলেন, ‘কক্সবাজার জেলা পুলিশের এসআই, এএসআই ও কনস্টেবল মিলে ১৩০৯ জনের বদলির আদেশ এসেছে। পুলিশ সদর দপ্তর এবং পুলিশের চট্টগ্রাম রেঞ্জ থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়েছে’।
পর্যায়ক্রমে অবশিষ্ট যারা থাকবেন, তাদেরও বদলির আদেশ আসবে বলে জানিয়েছেন এসপি হাসানুজ্জামান।
এই প্রসঙ্গে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ‘কক্সবাজার জেলা পুলিশকে নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে। এ জন্য কক্সবাজারে দায়িত্ব পালন করা শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত সবাকেই বদলি করা হচ্ছে’।
বার্তাবাজার/অমি