নারায়ণগঞ্জের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক

নারায়ণগঞ্জের দুই নম্বর রেলগেট এলাকায় বোস কেবিনের সামনে লাইনচ্যুত হয়ে যাওয়া ট্রেনটি উদ্ধার করা হয়েছে। এতে নারায়ণগঞ্জের সাথে রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় ট্রেনটির উদ্ধারকার সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টায় লাইনচ্যুত হয় ট্রেনটি। এতে হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন আসার পর রাত সাড়ে ১১টায় সেটি অপসারণ করা হয় এবং লাইনে আনা হয়।

উদ্ধারকাজ সম্পন্ন হওয়ায় আজ শুক্রবার সকাল থেকে যথারীতি ট্রেন চলাচল করবে।

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশন মাস্টার গোলাম মোস্তফা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার সর্বশেষ ট্রেন ছিল রাত সোয়া ১১টায় আর লাইন ঠিক হয় সাড়ে ১১টায় তাই এ দিনে আর ট্রেন চলাচল করতে পারেনি। তবে শুক্রবার সকাল থেকে যথারীতি ট্রেন চলবে’।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর