যশোরের বেনাপোল বন্দরের দিঘিরপাড়-ছোট আঁচড়া বাইপাস সড়কে পাথরবোঝাই ভারতীয় একটি ট্রাক উল্টে খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। জানা যায়, ওই সড়কে বেনাপোল পৌরসভার লাইট পোস্ট হেলে পড়ার কারণে রাস্তা অন্ধকার হয়ে যায়। যার ফলে এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার সময় বাইপাস সড়কের ভবারবেড় গ্রাম সংলগ্ন সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। তবে এ নঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আজিজুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ভারতীয় চালক সুস্থ আছেন। ট্রাকটি উদ্ধারে চেষ্টা করা হচ্ছে।
কেএস/বার্তাবাজার