ব‌রিশা‌লে ১২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ব‌রিশা‌ল নগরী‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে ১২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী‌কে আটক ক‌রে‌ছে ডি‌বি পু‌লিশ।

বৃহস্প‌তিবার রাত পৌ‌নে ৯টায় মে‌ট্রো ডি‌বি কার্যাল‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন উপ ক‌মিশনার (ডি‌বি) মনজুর রহমান।

‌তি‌নি জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে সন্ধ্যায় নগরীর রসূলপুর ক‌লোনী‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে পলাশ হাওলাদার এবং তার স্ত্রী লি‌পি বেগম‌কে আটক করা হয়। তা‌দের বসত ঘ‌র থে‌কে ১২ কে‌জি গাঁজা উদ্ধার করা হয়।

‌লি‌পি বেগ‌মের বিরু‌দ্ধে তিন‌টি মাদক মামলা এবং পলাশ হাওলাদা‌রের বিরু‌দ্ধে দুই‌টি মাদক মাদক মামলা র‌য়ে‌ছে। এরা দুজনই আত্মসমর্পন করার কথা ব‌লে পু‌লিশ‌কে ধোকা দি‌য়ে মাদক ব্যবসা প‌রিচালনা ক‌রে আস‌ছি‌লো।

আটককৃত‌দের বিরু‌দ্ধে কোতয়ালী ম‌ডেল থানায় মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে।

উপ ক‌মিশনার জানান, রসূলপুর এলাকায় ১২ জন মাদক ব্যবসায়ীকে আমরা টা‌র্গেট ক‌রে‌ছি। আমরা এলাকা ভি‌ত্তিক মাদক নিয়ন্ত্র‌ণে কাজ কর‌ছি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর