করোনায় আক্রান্ত ইব্রাহিমোভিচ

মরণঘাতী করোনার হাত থেকে রেহাই পাওয়া যেন কঠিনই হয়ে পড়েছে। এই ভাইরাস ছড়িয়ে পড়ছে ক্রীড়াঙ্গনেও। করোনায় আক্রান্তদের তালিকায় নাম উঠে গেছে নেইমার, আর্জেন্টিনার ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া, পাওলো দিবালাদের মতো ফুটবল তারকার।

এবার করোনায় আক্রান্তের তালিকা আরেকটু লম্বা হলো। মরণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো এক ফুটবল তারকা। তিনি হলেন এসি মিলানের সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। ‘কোভিড-১৯ পজিটিভ’ হিসেবে ধরা পড়েছেন এই ফুটবলার। সিরিআ ক্লাবটি নিশ্চিত করেছে এই খবর।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর