ঝিনাইদহে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

ঝিনাইদহে নকল, মেয়াদ উত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ প্রসাধনী বিক্রির অভিযোগ এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে শহরের গণিমাস্তান সড়কে র‌্যাবের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রকিবুল হাসান।

র‌্যাব জানায়, মেসার্স দীলিপ স্টোর নামের এক দোকানে বিপুল পরিমান নকল, মেয়াদ উত্তীর্ণ ও আমদানী নিষিদ্ধ প্রসাধনী মজুদ রেখে বিক্রয় করা হচ্ছে, র‌্যাবের এমন সংবাদে অভিযান চালানো হয়। এসময় আদালতের বিচারক বিপুল পরিমাণ প্রসাধনী জব্দ করেন। পাশাপাশি দোকানের মালিক দীলিপ বিশ্বাসকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর