যশোরের চৌগাছা সলুয়া বাজার থেকে ১টি মোটরসাইকেল ও ১ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে মোটরসাইকেল চালককে পুলিশ সিগন্যাল দিলে মোটরসাইকেল চালক একটি ব্যাগ ও মোটরসাইকেল রেখে পালিয়ে যায় ।
আজ বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর)দুপুর আড়াইটার দিকে উক্ত মোটরসাইকেল ও গাঁজা উদ্ধার করা হয়।
চৌগাছা থানার (ওসি)রিফাত খান রাজিব বার্তা বাজারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে (এএসআই) দিরাজ সঙ্গীয় ফোর্সসহ সলুয়া বাজার এলাকায় অবস্থান নেয়। আফ্রা (চন্দ্রপুর) এলাকার মৃত আব্দুল করিমের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটন ওরফে ফান্টু লিটন মাদকসহ সলুয়া থেকে আফরার দিকে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে পুলিশ মোটরসাইকেলটির গতিরোধ করার জন্য সিগন্যাল দিলে ফান্টু লিটন মোটরসাইকেল এবং মোটরসাইকেলে থাকা একটি ব্যাগ রেখে দৌঁড়ে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলে থাকা ব্যাগ তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এঘটনায় আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে এবং মামলা প্রক্রিয়াধীন।
বার্তা বাজার / ডি.এস