মেহেরপুর গাংনীর সীমান্ত পল্লী সহড়াতলা গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে আলিফ হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে সহড়াতলা গ্রামের ভিটাপাড়ার আয়তাল মহুরীর পুকুরে এ ঘটনা ঘটে।
আলিফ হোসেন সহড়াতলা গ্রামের জিল্লুর রহমানের ছেলে ও সহড়াতলা প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্র।
স্থানীয়রা জানান, আলিফ বিকেল সাড়ে ৩ টার সময় বাড়ির পাশে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে গভীর পানিতে তলিয়ে গেলে সে আর উপরে উঠতে না পেরে নিখোঁজ হয়। অনেক খোজাখুজির পর নিখোজ আলিফের সন্ধান না পেয়ে বামন্দী ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের স্টেশন লিডার ইছাহক আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে আলিফের লাশ উদ্ধার করা হয়।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান বার্তা বাজারকে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা বাজার / ডি.এস