এইচএসসি পরীক্ষা ও স্কুল খোলাসহ শিক্ষা বিষয়ক বিভিন্ন সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। আজ (বৃহস্পতিবার) দুপুর সোয়া ২টায় ঢাকা শিক্ষাবোর্ডের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়েছে। উক্ত বৈঠকে সভাপতিত্ব করছেন আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।
বিষয়টি নিশ্চিত করেন, ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ উপপরিদর্শক রবিউল আলম। এসময় তিনি বলেন, ‘চলতি বছরের এইচএসসি পরীক্ষা কীভাবে আয়োজন করা যায় সেই বিষয়ে আলোচনার জন্য বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সব বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত আছেন। এছাড়াও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন কীভাবে করা হবে, সেই বিষয়েও আলোচনা হতে পারে বৈঠকে।’
কেএস/বার্তাবাজার