লক্ষ্মীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

লক্ষ্মীপুর সদর উপজেলার হামছাদী এলাকা থেকে জাবেদ হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে নিহত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক পূর্ব হাসন্দি এলাকার সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, কলেজ পড়ুয়া শিক্ষাথীর পলি বেগমের সাথে জাবেদ হোসেনের সর্ম্পক রয়েছে। এ সুবাধে গোপনে বিয়ে করার জন্য বুধবার রাতে ওই শিক্ষার্থীর নানার বাড়িতে যায় সে। হঠাৎ শিক্ষার্থীর পরিবার বিয়েতে রাজি না হওয়ায় ওই ঘরে রাতের কোন এক সময়ে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে সে আত্নহত্যা করে বলে প্রচারনা চালায় শিক্ষার্থীর পরিবার। খবর পেয়ে পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে। তবে ওই শিক্ষার্থীর পরিবার জাবেদকে মানষিক ও শারীরিকভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে বলে দাবী করেন নিহতের পরিবার।

সদর থানার ওসি তদন্ত মোসলেহ উদ্দিন জানান, হত্যা না আত্নহত্যা সেটা এখনো নিশ্চিত হওয়ায় যায়নি। নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিহত জাবেদ একটি বেসরকারী কোম্পানীতে কর্মরত ছিল।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর