চট্টগ্রামে ডবলমুরিং থানা এলাকা দেওয়ানহাট ফ্লাইওভারের নিচ থেকে নুরুল ইসলাম (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কক্সবাজারের টেকনাফ থানা এলাকার জনৈক কালা মিয়ার ছেলে নুরুল ইসলামের মরদেহটি উদ্ধার করার কথা জানায় ডবলমুরিং থানা পুলিশ।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ জানান, মরদেহটির চোখের ভেতর জখম ছিলো। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। তার পরিবার থানায় এলে এ বিষয়ে ধারণা পাওয়া যাবে।
তিনি আরো জানান, বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলেও জানান ওসি সদীপ কুমার দাশ।
বার্তাবাজার/অমি