বিএনপি নেতারা বিদেশে বসে সরকার পতনের জন্য ষড়যন্ত্র করে আবার দেশে নির্বাচনে অংশগ্রহণের কথা বলে- এটিই বিএনপির রাজনৈতিক দর্শন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি নেতারা কখনো জেদ্দা, কখনো আবুধাবি আবার কখনো লন্ডনে বসে গোপন বৈঠক করুক না কেন, সব খবরই সরকারের কাছে আছে বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) সকালে ক্রসবর্ডার রোড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি একথা বলেন।
কাদের বলেন, গোপন বৈঠক আর ষড়যন্ত্র করে লাভ নেই, রাজনীতি করতে হবে জণগণের জন্য। জণগনের মন জয় করুন। সরকার পরিবর্তন করতে চাইলে জনমানুষের কাছে আসুন, বিদেশি শক্তি বা কোন সংস্থার কাছে নয়।
কাদের আরও বলেন, কার্যকর ও সর্বজন গ্রাহ্য ভ্যাকসিন কবে আসবে তা এখনো সুনিশ্চিত নয়। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরিধানই সবচেয়ে বড় প্রতিষেধক। করোনার সংক্রমণ রোধে সচেতনাই হচ্ছে উত্তম ভ্যাকসিন।
বার্তাবাজার/কে.জে.পি