দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৪০ জন। এদিনে মৃত্যু হয়েছে আরও ২৮ জনের। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৭২ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ৫৫ হাজার ৩৮৪ জন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৫৪০ জনের শরীরে। এ দিনে সুস্থ হয়েছে আরও ২ হাজার ১৩৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ২ লাখ ৬৫ হাজার ৯২ জন।
বার্তাবাজার/কে.জে.পি