মা-বাবার ভালোবাসায় ভাগ বসানোয় ছোট বোনকে হত্যা

বাবা-মায়ের ভালোবাসায় ভাগ বসানোয় ছোট বোনকে হত্যা করেছে বড় ভাই। রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে ৪ বছরের শিশু নুসরাত জাহান মিম হত্যার ঘটনায় একমাত্র আসামি মিমের বড় ভাই আল-আমিনকে (১৪) জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করেছে র‌্যাব।

মিমের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে মিম বাসায় ঘুমিয়ে ছিল। মা রোকসানা কাজে বেরিয়ে গেলে মেয়ে ও ছেলে আল‌-আমিনকে বাসায় রেখে বের হন বাবা লিটন। দশ মিনিট পর বাসায় এসে মিমকে খুঁজে পাননি। এরপর থেকে তারা খোঁজাখুঁজি শুরু করেন। এলাকায় করা হয় মাইকিংও। একঘণ্টা পর বাসার পাশের গোসলখানায় মেয়ের লাশ দেখতে পান তারা।খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরিবারের দাবি, শ্বাসরোধে মিমকে হত্যা করা হয়।

এ সময় নিহত মিমের বড় ভাই ১৪ বছরের আল-আমিনসহ প্রতিবেশী আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় র‌্যাব।

বনানী থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, শিশুটির মুখে ও গলায় লালচে দাগ ছিল। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর