যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী ছনখোলার জুম এলাকায় যৌতুকের দাবিতে সালমা বেগম (১৭) নামের এক কিশোরী গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালমার মৃত্যু হয়। এসময় চট্টগ্রামের পাঁচলাইশ থানার পুলিশ স্বামী আলমগীরকে চমেক হাসপাতাল থেকে আটক করে। আলমগীর বারবাকিয়া ইউপির ছনখোলারজুম এলাকার জাফর আলমের ছেলে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সালমার মরদেহ পেকুয়ায় নিয়ে আসা হচ্ছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর