ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের বাসায় এখন কোনো গৃহকর্মী নেই। রয়েছে শুধু একজন পরিচ্ছন্নতাকর্মী। কয়েকমাস আগে তিনি বাবা হওয়ায় একজন আয়ার দরকার তার ঘরে। কিন্তু করোনা পরবর্তী সময়ে বেতন কমে যাওয়ায় সেয়াত্ব রাখা সম্ভব হবেনা বলে নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন বরিসের ঘনিষ্ট এক বন্ধু।
পাশাপাশি তার আরেক সহযোগী দ্য টাইমসকে বলেছেন, ব্রিটেনের আগের অন্যান্য প্রধানমন্ত্রীদের মতো বরিসও খুব খারাপ সেবা পেয়ে আসছেন। প্রধানমন্ত্রী হিসেবে বছরে প্রায় দেড় লাখ পাউন্ড বেতন পেয়ে আসছিলেন বরিস। সম্প্রতি এই বেতনের উল্লেখযোগ্য অংশ কমানো হয়েছে।
বরিসের বন্ধুরা বলেন, ‘তার (বরিসের) কোনো গৃহকর্মী নেই। তার শুধু একজন ক্লিনার রয়েছে। তিনি এখন একজন গৃহকর্মী রাখার সামর্থ্য নিয়ে চিন্তিত। তিনি ফ্ল্যাটে আটকে আছেন। ডাউনিং স্ট্রিট থাকার মতো সুন্দর জায়গা নয়। এটি এলিসি বা হোয়াইট হাউসের মতো নয়, যেখানে আপনি অনেক কিছু থেকে সরে থাকতে পারেন, কারণ সেগুলো অনেক বড় পরিসরের বরিস বা কেরি যদি গোলাপ বাগানে যেতে চাইলেও তাদের অফিসের মধ্য দিয়ে যেতে হয়।’
কনজারভেটিভ দলের এই নেতা এ বছরের শুরুর দিকে আবারও বাবা হন। তার বাগদত্তা ক্যারি সাইমন্ডস পুত্রসন্তানের জন্ম দেন। বরিসের একজন সহযোগী টাইমসকে বলেছেন যে, আগের প্রধানমন্ত্রীদের মতো তিনিও (বরিস) ‘খুব, খুব খারাপ সেবা পেয়ে আসছেন’।
বার্তাবাজার/এসজে