অস্ট্রেলিয়ার সাগর বেস্টিত তাসমানিয়া উপকূলে প্রচুর ‘পাইলট তিমি’ আটকা পড়ে গেছে। এর মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত তিমির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮০টি। আজ (বুধবার) স্থানীয় সময় সকালে এই তথ্য জানিয়েছেন তাসমানিয়ার পার্কস এবং ওয়াইল্ডলাইফ সার্ভিসের ম্যানেজার নিক ডেকা।
জানা যায়, ম্যাককুরি হার্বারে আটকে থাকা অন্তত ৪৬০টি দীর্ঘ পাইলট তিমির কারণে রাস্তাঘাট ও অল্প সংখ্যক জনবহুল তাসমানিয়ার পশ্চিম উপকূল এখন ধ্বংস হয়ে গেছে।
তাসমানিয়ার পার্কস এবং ওয়াইল্ডলাইফ সার্ভিসের ম্যানেজার নিক ডেকা বলছেন, একটা সঠিক গণনা পাওয়া গেছে এবং এটা নিশ্চিত যে ৩৮০টি তিমি মারা গেছে। এখনো প্রায় ৩০টি বেঁচে আছে এবং সবচেয়ে ভালো খবর হলো- আমরা ৫০টি তিমিকে সংরক্ষণ করতে পেরেছি।
গত সোমবার প্রথম স্তন্যপায়ী প্রাণীগুলোর সন্ধান পাওয়া গিয়েছিল। তখন তাদের কেবল নৌকা দিয়ে বালুচর থেকে মুক্ত করার প্রচেষ্টা শুরু করা হয়েছিল।
তিনি আরও বলেন, উদ্ধারকারীরা কাজের দিকে মনোনিবেশ করেছে। তাদের মধ্যে কেউ কেউ আবার বুকসমান ঠাণ্ডা পানিতে নেমে কাজ করছে। তাই আমরা ক্রুদের ঘোরানোর চেষ্টা করছি। এটি শারীরিক এবং মানসিক উভয় দিক দিয়েই কষ্টকর, যোগ করেন নিক ডেকা। প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তিমিগুলোকে আটকা পড়ে থাকতে দেখা গেছে। এমন আরো আটকা পড়েছে কি না তা দেখার জন্য আশপাশের জায়গাগুলোতেও অনুসন্ধান চালাচ্ছেন কর্মকর্তারা। সূত্র-আরব নিউজ।
বার্তাবাজার/এসজে