মারা গেলেন ঢাবির জিয়া হলের সদ্য সাবেক ভিপি শাকিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্র সংসদের সদ্য সাবেক ভিপি শোরিফুল ইসলাম শাকিল আর নেই। আজ (বুধবার) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হল সংসদের সদ্য সাবেক জিএস হাসিবুল ইসলাম শান্ত।

তিনি জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

শরিফুল ইসলাম শাকিল বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের গত কমিটির নির্বাহী সদস্য ছিলেন। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ভিপি নির্বাচিত হয়েছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর