ধামরাই উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত

ধামরাই উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে করোনাভাইরাস (কোভিড-১৯) করোনায় আক্রান্ত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম ভাই ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু ও সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবক লীগের আক্রান্ত সকল নেতাকর্মীদের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ধামরাই উপজেলার সিটি সেন্টারে ধামরাই উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এই বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা আশিষ কুমার মজুমদার, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইমতিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক সায়েম মোল্লা।

ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ডাঃ জিয়া সিকদারের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউসুফ আলী।

এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কোহিনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক টিপু সুলতান, অর্থ সম্পাদক নাসির আলী মাহবুব, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক বেলায়েত হোসেন পাঠান, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান রঞ্জু এবং জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সকল ইউনিটের নেতৃবৃন্দ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর