মহিপুর ইউপি নির্বাচনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আ: মালেক আকন্দ ও মহিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো: ফজলু গাজী মনোনয়নপত্র দাখিল করেছে।

এছাড়া ৯টি ওয়ার্ডের সাধারন আসনে ১জন নারীসহ ৩৭ জন এবং সংরক্ষিত নারী আসনে ৮ জন নারী বুধবার নির্বাচন অফিসারের কাছে তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় পর্যন্ত বিএনপি’র ধানের শীষ প্রতীকের মনোনীত কোন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেননি বলে বুধবার বিকালে কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার আবদুর রশিদ নিশ্চিত করছেন।

এর আগে মেয়াদ উত্তীর্ন মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর স্থানীয় সরকার পরিষদের এ নির্বাচনে অংশগ্রহন ইচ্ছুক চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যরা ভোট যুদ্ধে অংশ নেয়ার প্রস্তুতি শুরু করে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলে ২৩ সেপ্টেম্বর ২০২০ মনোনায়ন পত্র দাখিলের শেষ তারিখ, ২৬ সেপ্টেম্বর রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ, ৩ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের তারিখ এবং ২০ অক্টোবর ২০২০ ভোট গ্রহনের তারিখ ঘোষনা করা হয়।

এদিকে মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি’র ধানের শীষ প্রতীক নিয়ে কেউ মনোনয়ন পত্র জমা না দেয়ায় মহিপুরে বিএনপি’র কোন প্রার্থী পাওয়া যায়নি বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে স্থানীয় একটি সূত্রে জানা যায় স্বতন্ত্র প্রার্থী ফজলু গাজী মহিপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ধানের শীষ প্রতীকে সাধারন ভোটারদের অনাস্থা ও উপজেলা বিএনপির সভাপতি এবিএম মোশাররফ হোসেন কতৃক স্হানীয় বিএনপির সিনিয়র ও রাজপথে থাকা নেতাকর্মীদের সব সময় অবমূল্যায়ন ও অর্থের বিনিময়ে হাইব্রিড নেতাদেরকে দিয়ে পকেট কমিটি করার কারনে বিএনপি রাজনীতির মাঠ থেকে ছিটকে পড়েছে।

মহিপুর থানায় স্হানীয় বিএনপি দুই ভাগে বিভক্ত। এক অংশের নেতৃত্বে দিচ্ছেন সাবেক এম,পি অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক,পটুয়াখালী জেলা বিএনপির সহ-সভাপতি আয়কর উপদেষ্টা আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান মনির।

আরেক অংশের নেতৃত্ব দিচ্ছেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়ায় রাজনীতির এ বিভক্তির কারনে ফজলু গাজী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন এমনটা ধারনা সাধারন নেতাকর্মীদের। তবে এ বিষয়ে বিএনপি’র পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর