নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুনকে নতুন কারা মহাপরিদর্শক হিসাবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ (বুধবার) তাকে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পাশাপাশি এই পদে দায়িত্ব পালন করে আসা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশাকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে

আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুল রহমান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর