প্রধানমন্ত্রীর সহায়তা তহবিল থেকে ফেনী জেনারেল হাসপাতালকে উপহার

প্রধানমন্ত্রীর সহায়তা তহবিল থেকে সংকটাপন্ন করোনা রোগীর চিকিৎসায় ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালকে দুইটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের হাতে চিকিৎসা সরঞ্জাম তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. সুমনী আক্তার, ফেনীর সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন, হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান প্রসঙ্গে ফেনী জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী বৈশ্বিক মহামারিতে ফেনীর মানুষের পাশে থাকতে এবং ফেনীবাসীর স্বাস্থ্যসেবায় এ উপহার দিয়েছেন।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর