মুন্সীগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ মো. জামান মাতবর নামের এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক কারবারী জামান মাতবর সদরের নয়াগাঁও পূর্বপাড়া এলাকার মো. কামাল মাতবরের ছেলে। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানান, নিয়মিত মাদক উদ্ধার অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার দুপুরে সদরের নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় অভিযান চালালে জামান মাতবরের নিজ বাড়ী থেকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয়।
অভিযানে এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মন ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সাকিব, ইন্সপেক্টর মো. জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন। আসামির বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
কেএস/বার্তাবাজার