শরণখোলা উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির তিনজন প্রার্থী। এরা হলেন, আওয়ামীলীগের রায়হান উদ্দিন শান্ত, বিএনপির খাঁন মতিয়ার রহমান ও জাতীয় পার্টির এ্যাড. শহিদুল ইসলাম শহীদ। বুধবার উপজেলা নির্বাচন কার্যালয়ে আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থী এবং বাগেরহাট জেলা নির্বাচন কার্যালয়ে জাতীয় পর্টির প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।
উপজেলা নির্বাচন অফিসার অঞ্জন সরকার জানান, তফসিল অনুযায়ী ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রায়হান উদ্দিন শান্ত এবং বিএনপি’র প্রার্থী খাঁন মতিয়ার রহমান তার কাছে মনোনয়ন পত্র জমা দেন। এছাড়া জাতীয় পর্টির প্রার্থী এ্যাডঃ শহিদুল ইসলাম বাগেরহাট নির্বাচন কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন।
আওয়ামীলীগ প্রার্থীর মনোনয়নপত্র জমাদানকালে তার সাথে দলের উপজেলা সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, আওয়ামীলীগ নেতা মোঃ মোজাজম্মেল হোসেন, সাব্বির আহম্মেদ মুক্তাসহ চার ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া বিএনপি প্রার্থীর সাথে ছিলেন, দলের জেলা আহ্বায়ক আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফ্ফার রহমান আলম, জেলা যুব দলের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোল্লা ইসাহাক আলী ও সাবেক সাধারন সাধারন সম্পাদক সহ উপজেলা নেতৃবৃন্দ।
২০১৯ সালের ৫ ডিসেম্বর শরণখোলা উপজেলা পরিষদের চেয়ার্যান কামাল উদ্দিন আকনের মৃত্যু হয়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, বাছাই ২৬ সেপ্টেম্বর, প্রত্যাহার ৩ অক্টোবর এবং ভোট গ্রহন আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে।
কেএস/বার্তাবাজার