কলাপাড়ায় বিনামূল্যে সোলারহোম সিস্টেম বিতরণ

পটুয়াখালীর কলাপাড়ায় বিনামূল্যে সোলারহোম সিস্টেম বিতরণ করা হয়েছে। পল্লী দরিদ্র্য বিমোচন ফাউন্ডেশন এর বাস্তবায়নে কলাপাড়া উপজেলা পরিষদ হল রুমে বুধবার বিকেলে শতাধিক সুবিধাভোগী মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে এ সোলারহোম সিস্টেম বিতরণ করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পিডিবিএফ কর্তৃক সৌর শক্তি উন্নয়ন কর্মসূচির আওতায় এ সোলারহোম সিস্টেম বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপ পরিচালক পিডিবিএফ পটুয়াখালী অঞ্চলের মো. আঃ রহমান, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সৈয়দ আবু তাহের মোঃ খালিদ আহমেদ, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, সহ সাধারন সম্পাদক রাসেল মোল্লা প্রমুখ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর