ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে কাশবনে ঘুরতে গিয়ে এক তরুণী স্থানীয় বখাটে যুবকদের হাতে শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই তরুণীকে শ্লীলতাহানির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার ‘উইশ ফর বেটার ব্রাহ্মণবাড়িয়া’ নামের ফেসবুক পেজে পোস্ট করা হয় ওই তরুণীকে শ্লীলতাহানির একটি ভিডিও। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, কালো বোরকা পরা এক তরুণী পুনিয়াউট এলাকার কাশবনে ঘুরতে যান। সেখানে স্থানীয় ৩-৪ বখাটে উত্ত্যক্ত করছে তরুণীকে। বখাটেরা তরুণীর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা নিয়ে যায়। সে সময় ওই তরুণী বখাটেদের পায়ে ধরে বড় ভাই ডেকে মিনতি করেও রেহাই পায়নি। বখাটেরা বোরকা খোলার চেষ্টা করে এবং তরুণীর শ্লীলতাহানি করেন। বখাটেদের একজনের নাম রহিম বলে উল্লেখ করা হয়েছে ফেসবুক পোস্টে। শহরের ছয়বাড়িয়া এলাকার ধন মিয়ার ছেলে বখাটে রহিম।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন বলেন, ঘটনাটি জানতে পেরে জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।
ভিডিও
বখাটেদের পায়ে ধরেও রক্ষা পায়নি কিশোরী,প্রকাশ্যে শ্লীলতাহানি করে করা হয় ভিডিও
বখাটেদের পায়ে ধরেও রক্ষা পায়নি কিশোরী,প্রকাশ্যে শ্লীলতাহানি করে করা হয় ভিডিও
Gepostet von Barta Bazar am Mittwoch, 23. September 2020
বার্তাবাজার/কে.কে