রাজধানীর মহাখালী এলাকায় অবস্থিত কড়াইল বস্তি থেকে মিম (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার) সকালে বস্তির একতি গোসলখানা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, নিহত মিমের মা খুব সকালে মেয়েকে রেখে কাজে গিয়েছিলো। আর মিমের বাবা ঘুম থেকে উঠে একবার বাইরে এসেছিলো। এই ফাঁকে কেউ গিয়ে মিমকে গলা টিপে হত্যা করেছে।
এ বিষয়ে পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে এমনটি হতে পারে। ঘটনার সাথে কে বা কারা জড়িত তা খুঁজে বের করতে কাজ করছে পুলিশ ও গোয়েন্দারা। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এসজে