মুকসুদপুরে মাদ্রাসা তৈরিতে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভট্টাচার্য্যকান্দি গ্রামে মাদ্রাসা তৈরিতে স্থানীয় প্রভাবশালীর বাধার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। গতকাল বেলা ১২ টায় স্থানীয় ভট্টাচার্য্য গ্রামে নির্মাণাধীন মাদ্রাসা সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন চলাকালে স্থানীয় গ্রামবাসী বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, পৈতিকসূত্রে প্রাপ্ত আবু বক্কর সিদ্দিক গংদের ভট্টাচার্য্যকান্দি মৌজার বিআরএস দাগ নং ২৫১ এর ৩০শতক জায়গা মাদ্রাসা করার জন্য গত বছরের নভেম্বর মাসে দান করেছেন। দানকৃত ঐ জমিতে দাতাদের পূর্বপুরুষের নামে আরএস ও এসএ রেকর্ড
রয়েছে। গতকাল ঐ স্থানে মাদ্রাসা ঘর নিমার্ণের জন্য মাটি ভরাট করতে গেলে এলাকার প্রভাবশালী খোরশেদ শেখ বাধা দেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর