প্রবাসীদের সৌদি ফেরাতে কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে, প্রবাসীকল্যাণ মন্ত্রী
সৌদি প্রবাসীদের ফিরে যেতে ও চলমান টিকিটের সংকট নিরসনে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলে জনালেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
সৌদি কর্তৃপক্ষের জবাব আগামী রোববারের (২৭ সেপ্টেম্বর) মধ্যে মিলবে। তাই প্রবাসীদের আগামী সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে আপডেট জানতে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মন্ত্রী ইমরান আহমদ সৌদি প্রবাসীদের ছয় প্রতিনিধির সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের একথা জানান।
ইমরান আহমদ বলেন, সৌদি প্রবাসীদের সমস্যার বিষয়ে আপডেট জানাতে সোমবার পর্যন্ত ছয় দিনের সময় চেয়েছি। আশা করি একটা ভাল রেজাল্ট পাওয়া যাবে।
বুধবারও (২৩ সেপ্টেম্বর) সৌদি প্রবাসীরা সৌদি আরবে ফেরার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ও ফ্লাইটের দাবিতে বিক্ষোভ করেন। সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারে সকাল হতে দুপুর পর্যন্ত দুই দফা সড়ক অবরোধ করেন প্রবাসীরা। এছাড়াও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করে।
বার্তাবাজার/কে.কে