সাভারে লাইসেন্স না থাকায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকার সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে তিনি মোট ৫টি প্রতিষ্ঠানকে ‘রেস্টুরেন্ট লাইসেন্স’ না থাকায় সর্বমোট ৮২,০০০/- (বিরাশি হাজার) টাকা নগদ অর্থ দন্ড প্রদান করেন।

অর্থদন্ডপ্রাপ্ত ওই প্রতিষ্ঠানগুলো হলো- লন্ডোনাস (২০ হাজার টাকা), পিৎজা ক্লাব (২০ হাজার টাকা), লংকা বাংলা (১৫ হাজার টাকা), 50 Ave (২০ হাজার টাকা)। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা শুরু করতেই নবাব’স ও সুপ্রীম ডায়িং রেস্তোরাঁ ভয়ে বন্ধ রেস্তোরাঁ বন্ধ করে পালিয়ে যায়।

এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, সাভারের হোটেল এবং রেস্তোরাঁ সহ বিভিন্ন খাবারের আইটেম বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোতে জেলা প্রশাসক ঢাকা মহোদয়ের কার্যালযয়ের ‘রেস্টুরেন্টের লাইসেন্স’ রয়েছে কিনা এব্যাপারে আজ সাভার থানা রোডে অভিযান পরিচালনা করি। এসময় এই লাইসেন্স না থাকায় ৫টি রেস্তোরাঁ কে মোট ৮২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করি।

তিনি আরও জানান, রেস্টুরেন্ট মালিকদের আগামী সাত কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক ঢাকা মহোদয়ের কার্যালয় হতে রেস্টুরেন্টের লাইসেন্স করে আদালতে অনুলিপি দাখিল করতেও বলা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর