ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলিকৃত কর্মকর্তারা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. তরিকুর রহমান ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আহসান খান।
ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের) মো. তরিকুর রহমানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি-রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিমে বদলি করা হয়েছে।
ডিবি-রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আহসান খানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম হিসেবে বদলি করা হয়েছে।
বার্তাবাজার/অমি