পাবনার চাটমোহর উপজেলার পাচুরিয়া গ্রামের মৎস্যজীবীরা স্থানীয় শাহিন আলমের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার দুপুরে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান পাচুরিয়া গ্রামের মৎস্যজীবী রফিকুল ইসলাম।
তিনি বলেন, পাচুরিয়া মৌজার মধ্য দিয়ে চিকনাই নদী থেকে একটি জোলা আছে। সেই জোলার মধ্য দিয়ে স্থানীয় জনগণের মালিকানাধীন সম্পত্তিও রয়েছে। পাচুরিয়া গ্রামবাসীর সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর স্থানীয় মৎস্যজীবীদের লিজ দিয়ে যে টাকা আয় হয় সেই টাকা দিয়ে স্থানীয় ৩ টি কওমি মাদ্রা্সা, ৫ টি জামে মসজিদ, ১ টি গোরস্থী্, ১ টি ঈদগাহ ময়দান, উন্নয়নের লক্ষ্যে ব্যয় করা হয়।
তিনি আরো বলেন, পাচুরিয়া গ্রামের সন্ত্রাসী শাহীনসহ চাটমোহর সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইকতেখারুল ইসলাম যোগসাজশে এলাকায় কোনো নোটিশ বা প্রচার না করে উল্লেখিত জোলা খাস কালেকশনের নামে ৪০ হাজার টাকা নিয়ে মৌখিকভাবে ইজারা দিয়েছেন। যার প্রকৃত মূল্য থেকে অনেক কম এবং সরকারি নীতিমালা বহির্ভূত। যেখানে জোলা্য চলতি বর্ষায় কোন মাছ ধরাই হয়নি, তাহলে সহকারী কমিশনার ভূমি চাটমোহর মহোদয় কিভাবে এবং কাদের কাছ থেকে খাস কালেকশনের নামে টাকা আদায় করলেন।
তিনি জানান, স্থানীয় সন্ত্রাসী শাহিন আলম ইতিমধ্যে তার অস্ত্রধারী বাহিনী নিয়ে গ্রামের নিরীহ মৎস্যজীবীদের বিভিন্ন প্রকার ভয় ভীতি ও জীবননাশের হুমকি প্রদান করছে। তারা ইতিমধ্যে জোলায় স্থাপিত মৎস্যজীবীদের অনেক টাকা মূল্যের জাল কেটে নষ্ট করেছে। শাহিন আলমের নেতৃত্বে জোলা এলাকায় ব্যাপক লাঠিসোটা মোতায়েন করা হয়েছে। যে কোন মুহূর্তে অনাকাঙ্খিত ভয়ঙ্কর হত্যা-গুমের মতো ঘটনা ঘটে যেতে পারে।
তিনি বলেন এ ব্যাপারে পাবনার জেলা প্রশাসক, চাটমোহর উপজে্লা, নির্বাহী কর্মকর্তা, স্থানীয় উপজেলা চেয়ারম্যা্ এবং সহকারী কমিশনার (ভূমি) বরাবর এ বিষয়ে আবেদন জানানো হয়েছে। কিন্তু অদ্যাবধি এরপরেও এ ব্যাপারে কোনো শুরাহা করা হয়নি। তিনি আরো জানান, সহকারী কমিশনার (ভুমি) চাটমোহর মহোদয় গত ১৭ সেপ্টেম্বর সকাল ১১ টায় স্থানীয় মৎস্যজীবীদের তার অফিসে আসার জন্য বললেও নির্ধারিত সময়ে তিনি অনুপস্থিত থাকার কারণে মৎস্যজীবীরা তার সাথে সাক্ষাৎ করতে পারেনাই।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, একাধিকবার সহকারী কমিশনার (ভূমি) চাটমোহর মহোদয়ের নিকট যোগাযোগ করার চেষ্টা করলেও তার সাথে সাক্ষাৎ করতে পারেননি মৎস্যজীবীরা। সংবাদ সম্মেলনে এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
বার্তা বাজার / ডি.এস