কুমিল্লায় পুলিশ পরিচয়ে তিনজনের কাছ থেকে সাড়ে ২২ লাখ টাকা ছিনতাইয়ে জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোরে ঢাকা ও গাজীপুর থেকে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন, শেরপুর জেলার সুমন মিয়া, জয়পুরহাটের মো. আপেল, যশোর জেলার মো. মনির এবং গাড়িচালক ভোলা জেলার মো. ইউছুফ।
এসময় তাদের কাছ থেকে নগদ দেড় লাখ টাকা, ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং অন্যান্য আলামত উদ্ধার করাও হয়েছে।
পুলিশ সুপার জানান, ছিনতাইকারী চক্রটি বিভিন্ন সময়ে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর, মুরাদনগর ও সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার থেকে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে সাড়ে ২২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ সব ঘটনার কথা পুলিশের নজরে এলে তৎপর হয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোর্পদ করা হবে বলেও পুলিশ সুপার জানিয়েছেন।
বার্তাবাজার/কে.কে