গণতান্ত্রিক ধারবাহিকতা রক্ষায় করোনাকালে নির্বাচন করছে কমিশন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানিয়েছেন, গণতান্ত্রিক ধারবাহিকতা রক্ষার সাংবিধানিক বাধ্যবাধকতায় করোনাকালে নির্বাচন করছে কমিশন।

বুধবার সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী আইনশৃঙ্খলা সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পাবনা ৪ আসনের উপ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী সকল ব্যবস্থা নেবে কমিশন। ভোটের দিন সকালে ভোট কেন্দ্রে যাবে ব্যালট পেপার।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, গণতান্ত্রিক ধারবাহিকতা রক্ষার সাংবিধানিক বাধ্যবাধকতায় করোনাকালে নির্বাচন করছে কমিশন। আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা ৪ আসনের উপনির্বাচন স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের নির্বাচন আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অংশগ্রহণকারীদের দায়িত্বশীল আচরণেরও আহ্বান জানান তিনি।

সভায় অন্যান্যের মধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আলমগীর কবীর, জেলা প্রশাসক কবির মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর