মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ২৫২ জন প্রবাসী সৌদি আরব ফিরে গেছেন।
মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটের দিকে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
ফ্লাইটে থাকা অনেক প্রবাসীর ভিসার মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হবে। ছুটিতে এসে ১০ মাস ধরে তারা দেশে আটকে পড়েছিলেন।
ফ্লাইটটির কয়েকজন যাত্রী গণমাধ্যমকে জানিয়েছেন, ছুটিতে এসে করোনার কারণে দেশে আটকা পড়েন তারা। এদিকে তাদের ভিসার মেয়াদ শেষ প্রায়। সৌদি আরবে থাকা বন্ধুদের মাধ্যমে সেখান থেকে টিকিট রি ইস্যু করে নিয়েছেন তারা। করোনা নেগেটিভ সার্টিফিকেট করে অবশেষে ফ্লাইট ধরেছেন।
বার্তা বাজার / ডি.এস