দক্ষিণ আফ্রিকায় ভারতীয় নাগরিকের গুলিতে আজাদ নামে এক ব্যবসায়ী বাংলাদেশি নিহত হয়েছেন। ২২ সেপ্টেম্বর বিকেল ৫টায় দেশটির প্রিটোরিয়ার লোডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজাদ বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা। প্রিটোরিয়ার লোডিয়াম ভারতীয় অধ্যুষিত এলাকা বলে জানা গেছে।
জানা গেছে, গাড়ি পার্কিং নিয়ে আজাদের সাথে ওই ভারতীয় নাগরিকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভারতীয় নাগরিক আজাদকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। এতে গুরুতর আহত হয় আজাদ। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয় পুলিশ স্টেশনে ওই ভারতীয় নাগরিক আত্মসমর্পণ করেছে। আত্মরক্ষার্থে আজাদের ওপর গুলি চালিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে পুলিশ। নিহত আজাদ মিয়াজ দেশের বাড়ি নারায়ণগঞ্জ।
বার্তা বাজার / ডি.এস