ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর ও রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে নিবন্ধনহীন ১২টি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২সেপ্টেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভিন তিন্নির নেতৃতে এ অভিযান পরিচালনা করা হয়।
নিবার্হী ম্যাজিস্ট্রেট তিন্নি বলেন, বাংলাদেশ হোটেল এন্ড রেস্টুরেন্ট আইন ২০১৪ এর বিধি মোতাবেক আজ কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর এবং রাজেন্দ্রপুর এলাকায় মোট ১২টি হোটেলে ও রেস্তোরাঁয় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় নিবন্ধন ও লাইসেন্স না থাকায় ৫ টি মামলায় সর্বমোট পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।
এ সময় তিনি আরো বলেন, যারা নিবন্ধন ও লাইসেন্স না করে ব্যবসা পরিচালনা করবেন তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
কেএস/বার্তাবাজার