হেফাজত আমির আল্লামা শাহ আমদ শফীর মৃত্যু ও নানা জটিলতার পর চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী মাদ্রাসার পরিচালনা পরিষদেও বেশ বড় ধরণের পরিবর্তন এসেছে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে মাদ্রাসার সার্বিক অবস্থা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে স্বাভাবিক নিয়মেও শুরু হয়েছে মাদ্রাসার সকল বিভাগের শিক্ষা বিষয়ক কর্মসূচী। তবে নির্ভরযোগ্য একটি সূত্রমতে জানা গিয়েছে ছাত্র বিক্ষোভের রেশ এখনও কাটিয়ে উঠেনি মাদ্রাসা কর্তৃপক্ষ। তবে এই দাবীকে ভিত্তিহীন বলে দাবী করছেন মাদ্রাসার পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টরা।
সূত্র জানায়, আল্লামা শফীর মৃত্যু পরবর্তী দাফন শেষে মাদ্রাসার মজলিসে শূরার সদস্যদের বৈঠকে সিদ্ধান্ত অনুয়ায়ী পরদিন ক্লাস শুরুর কথা ছিল। তবে সাম্প্রতিকালে মাদ্রাসা থেকে শিক্ষক বহিষ্কারসহ নানা কারণে মাদ্রাসার ক্লাস শূরার সদস্যদের বৈঠকে সিদ্ধান্ত অনুয়ায়ী আরম্ভ করা সম্ভব হয়নি।
তাই গত দুই দিন মাদ্রাসার শিক্ষকরা অ্যাকাডেমিক নানা বিষয় নিয়ে দফায় দফায় বৈঠক করে সব বিভাগের ক্লাস শিক্ষকদের মাঝে পুনর্বন্টন সম্পন্ন করেছে। ফলে মঙ্গলবার সকাল ৮টা থেকে যথারীতি মাদ্রাসার সব বিভাগের শ্রেণি কক্ষের পাঠদান শুরু করা গেছে।
এদিকে মাদ্রাসায় ছাত্র বিক্ষোভের রেশ এখনও কাটিয়ে উঠেনি বলে দাবি করেছেন নাম প্রকাশ না শর্তে কয়েকজন শিক্ষার্থী।
উল্লেখ্য, গত বুধ ও বৃহস্পতিবার টানা দুই দিনের ছাত্র বিক্ষোভে কার্যত অচল হয়ে পড়ায় যে থমথমে পরিবেশ বিরাজ করছিল, মজলিসে শূরার বৈঠক ও আনাস মাদানীর অব্যাহতির পর তা কিছুটা স্বাভাবিক হয়।
বার্তাবাজার/এসজে