চট্টগ্রামের সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত লিমিটেডের কারখানায় গলিত লোহা ছিটকে পরে সাতজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- নুরুজ্জামান (৪০), কে ওয়াল সিং সোহান (৩৫), টিপু সুলতান (৩২), শহিদুল ইসলাম (২৭), শাহিন আলম (২৭), আমির হোসেন (২৭) এবং রবীন্দ্র (২৪)।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, জিপিএইচ কারখানায় দুর্ঘটনায় দগ্ধ সাতজন শ্রমিককে চমেক হাসপাতালের বার্ণ ইউনিটে আনা হয়। এদের মধ্যে ছয় জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, জিপিএইচ কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়ে আমাদের কিছু জানায়নি। তবে কারখানার ভিতরে দুর্ঘটনায় ৭ জন দগ্ধ হয়েছেন আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করানো হয়েছে।
বার্তাবাজার/কে.কে