আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষার। স্বাস্থ্যবিধি মেনে কখন এই পরীক্ষার আয়োজন করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অনলাইন বৈঠকে বসবে সংশ্লিষ্ট সমন্বয়ক বোর্ড।
আজ (মঙ্গলবার) ঢাকা বোর্ড থেকে জানানো হয়, ওই বৈঠকে উপস্থিত থাকবেন সকল শিক্ষাবোর্ডের চেয়ারম্যানগন।
এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দিলে পরীক্ষা শুরু করবো।
তিনি আরও জানান, পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সব শিক্ষাবোর্ডের সঙ্গে আলোচনার পর একটি প্রস্তাব তৈরি করবে।
উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল। করোনা মহামারীর কারণে তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায়। গত ২২ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় যা আগামী ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
বার্তাবাজার/এসজে