সুনামগঞ্জের শাল্লা থানা থেকে ছাতক থানায় ১১ দিন আগে বদলী হয়ে এসেছিলেন ওসি সঞ্জুর মোর্শেদ। গত ১২ সেপ্টেম্বর যোগদানের পর আজ (২২ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে বদলি করে দেয়।
জানা যায়, এর আগেও প্রায় ২ বছর ছাতক থানায় উপ-পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন বর্তমানে ওসি হিসাবে পদোন্নতি পাওয়া সঞ্জুর মোর্শেদ। সেখান থেকেই পরিদর্শক হিসাবে সুনামগঞ্জ সদর মডেল থানায় বদলি হয় তার। এরপর এখান থেকে পদোন্নতি নিয়ে ওসি হয়ে যোগদান করেছিলেন শাল্লা থানায়।
গত রোববার (২০ সেপ্টেম্বর) ছাতক থানার এসআই হাবিবুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে সুরমা নদীতে যান এবং নৌকাযোগে নৌযান চাঁদামুক্ত রাখতে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে মাইকিং করেন ওসি সনজুর মোরশেদ।
তার চৌকস নেতৃত্বে মুগ্ধ হয়ে বাংলাদেশ পুলিশপ্রধান (আইজিপি) বেনজীর আহমদ তাকে কক্সবাজার জেলায় পদায়নের সিদ্ধান্ত গ্রহণ করেন।
ওসি সনজুর মোরশেদ নেত্রকোনা জেলার মদন উপজেলার বাসিন্দা।
বার্তাবাজার/এসজে