রাজধানীর শ্যামপুরে ৫ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৯তার দিকে শ্যামপুরের ঢালকা নগর এলাকায় এই ঘটনা ঘটে। পরে বিকালে শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে শ্যামপুর থানার এসআই বজলুর রহমান জানান, দিনমজুর বাবা ও পরের বাসায় কাজ করা মায়ের সন্তান এই শিশুটিকে বাসায় রেখে সকালে কাজে বের হয়ে যান তারা। সুযোগ পেয়ে একই এলাকার এক কিশোর (১৫) শিশুটিকে বাসায় এসে ধর্ষণ করে।
তিনি আরও জানান, শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই কিশোর পালিয়ে যায়। খবর পেয়ে বাসায় ছুটে আসেন ভুক্তভোগী শিশুর বাবা-মা। শিশুটির বাবা শ্যামপুর থানায় এসে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা করেছেন। অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বার্তাবাজার/এসজে