চট্টগ্রামে ৭৫০০ পিস ইয়াবা ও ০১টি মিনি ট্রাক সহ তিনজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (পশ্চিম)।
সোমবার (২২ সেপ্টেম্বর) মধ্যরাত ৩টায় হালিশহর থানাধীন ডিটি রোডস্থ ঈদগাঁ কাঁচা রাস্তার মাথা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭৫০০ পিস ইয়াবা ও ০১টি মিনি ট্রাক সহ নুর মোহাম্মদ (২৫), সাইফুল ইসলাম (২৩) ও মোঃ নোমান (১৮) নামে তিনজনকে গ্রেফতার করার কথা জানায় মহানগর গোয়েন্দা পুলিশ।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা(পশ্চিম) বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাবেদুল ইসলাম জানান, উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মনজুর মোর্শেদ এর সার্বিক দিক নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) জনাব কাজল কান্তি চৌধুরী এর তত্ত্বাবধানে তিনি ১৪নং টিম নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ০৩.০৫ মিনিটে চট্টগ্রামের হালিশহর থানাধীন ডিটি রোডস্থ ঈদগাঁ কাঁচা রাস্তার মাথা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭৫০০ পিস ইয়াবা ও ০১টি মিনি ট্রাক সহ নুর মোহাম্মদ (২৫), সাইফুল ইসলাম (২৩) ও মোঃ নোমান (১৮)কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে হালিশহর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বার্তাবাজার/অমি