ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের আগানগর ও শুভাঢ্য ইউনিয়নের কয়েকটি এলাকায় বৈধ কাগজপত্র না থাকায় অবৈধ সিলিন্ডার দোকানে অভিযান চালিয়ে ৪ দোকান মালিককে ১লক্ষ,৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ।
এ সময় আগানগরের ছোট মসজিদ এলাকার শামিমা এন্টারপ্রাইজ এর মালিককে ১ লাখ টাকা ও সোহাগ ব্রেড নামের বেকারী মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও শুভাঢ্যা ইউনিয়নের তেলঘাট এলাকার মদিনা টেলিকমকে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রাখা ও বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা,নামহীন অপর এক দোকান মালিককে গ্যাস সিলিন্ডার বিক্রয় করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুভাঢ্যা ও আগানগর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ ভাবে গ্যাস সিলিন্ডার বিক্রয় ও লাইসেন্স ছাড়া মজুদের অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
এ সময় তিনি আরো বলেন, বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, তদারকি ও ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বার্তাবাজার/অমি