‘কোন ঠিকাদার দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কোন কর্মকর্তা, কর্মচারী ও ড্রাইভাররা কেউ দুর্নীতি করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চরণ করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাভারের ভাকুর্তা ইউনিয়নের বিভিন্ন গ্রামে এলজিইডির অধীনে বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়নমুলক কাজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন এসময় আরও বলেন, এই মন্ত্রণালয়ের কেউ যদি দুর্নীতি করে অবৈধ সম্পদ অর্জন করে থাকে, তাহলে তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, ,বর্তমান সরকারের সময় কেউ দুর্নীতি করে পার পাবে না। আগে অনেক সময় দুর্নীতি হলেও এখন কেউ দুর্নীতি করার সাহস পায় না। দুর্নীতিবাজ লোকজনের সমাজে স্থান নেই জানিয়ে তিনি আরও বলেন, বিভিন্ন রাস্তা ঘাটের উন্নয়ন মুলক কাজ করার সময় কোন ঠিকাদার যদি দুর্নীতি করে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে কয়েকজন ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কয়েকজনের দুর্নীতির বিষয়ে তদন্ত চলছে বলেও বলেন।

এসময় তিনি ওই এলাকায় একটি রাস্তার উন্নয়ন মুলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ও সরকারের উন্নয়ন মুলক কাজ ছড়িয়ে দেওয়ার জন্য এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিনের সাথে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ,ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী সালেহ হাসান প্রামাণিক, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ, ঠিকাদার মিনহাজ উদ্দিন খাঁন, ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি তফিজ উদ্দিন প্রমুখ সহ আরো অনেকে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর