ভিপি নূরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্র অধিকার পরিষদ

ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরের নামে করা মামলাকে মিথ্যা মামলা অভিহিত করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে এই পরিষদ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ , যুব অধিকার পরিষদ এবং প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আমাদের মামলা দিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করছে ফ্যাসিবাদী সরকার। তাতে আমরা ভয় পাই না। আমাদের মামলা দিয়ে আটকে রাখতে পারবে না সরকার। ভিপি নূরের নামে আজ সকালেও আরও দুটি মামলা হয়েছে।

বক্তারা বলেন, আমাদের ওপর মামলা করছে, হামলা করছে সরকার। এসব মেনে নেবে না বাংলাদেশের জনগণ। ফ্যাসিবাদী কায়দায় আজ রাজত্ব করছে আওয়ামী লীগ সরকার। কোন দলের বিপক্ষে নই আমরা। আমরা মামলা, হামলা, অন্যায়, গুম এবং এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে।

তারা আরও বলেন, আজকে এই সরকার কথায় কথায় মামলা দেয়। কেন মামলা দেওয়া হয়? কারণ, আমাদের প্রতিবাদ থামিয়ে দেওয়ার জন্য। প্রতিবাদের কণ্ঠকে রুদ্ধ করার জন্য। এখন স্বাধীন নয় সাংবাদিকরাও। আপনারা দেখছেন আমাদের ওপর বারবার হামলার চেষ্টা করা হচ্ছে। সুযোগ পেলেই আমাদের ওপর হামলা করা হয়।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর