গোপালগঞ্জে গভীর রাতে বসতঘরে আগুন, নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রামের মোঃ আব্বাস শেখের বাড়ীতে গভীর রাতে আগুনে পুড়ে যায় তার বসতঘর।

জানা জায়, আব্বাস শেখ প্রবাসে অনেক কষ্ট করে দেশের বাড়ী টুঙ্গিপাড়ার কুশলী গ্রামের মৃত আতিয়ার শেখের ছেলে কবির শেখ এর কাছ থেকে বসবাসের জন্য সাড়ে ১০ শতক জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর কবির শেখ তাকে ৬শতাংশ জমি দেয় বাকী জমি পরে বুঝিয়ে দিবে।

মোঃ আব্বাস শেখের পরিবার। ছবি: বার্তা বাজার।

এই জমির উপর সে বসবাসের ঘর ও কিছু গাছপালা লাগিয়ে চলতে থাকে। এবং কবির শেখকে মাঝে মধ্যে তাগাদা দিতে থাকে বাকি জমি বুঝে দেওয়ার জন্য। তাতে কবির শেখ ক্ষিপ্ত হয়ে গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার গভীর রাতে কবির শেখ তার লোক জন নিয়ে আব্বাস শেখের বসত করার ছোট ঘরটিতে আগুন ধরিয়ে দেন। আব্বাস শেখ তার স্ত্রী কন্যাদের নিয়ে কোন রকম জীবন বাচান। পরে বাড়ীর আশপাশ এবং এলাকাবাসি এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানায় অনেক ঘুরাঘুড়ি করে মামলা করতে না পেরে বিঞ্জ আমলী আদালত টুঙ্গিপাড়া একটি মামলা দায়ের করেন যার নম্বর টুঙ্গিপাড়া সি আর -১৩৮। পরিবারটি এখন চরম নিরাপত্তহীনতায় ভুগছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর