পুলিশি প্রহরায় ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরসহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন করেছে ময়মনসিংহ জেলা ছাত্র অধিকার পরিষদ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে নগরীর শহীদ ফিরুজ জাহাঙ্গীর চত্ত্বরে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
মানববন্ধনে ময়মনসিংহ ছাত্র অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা আবুল বাশার, উপদেষ্টা ঝুনু রঞ্জন দাস, উপদেষ্টা নুরুজ্জামান, সদস্য কামরান ইসলাম বক্তব্য রাখেন। এসময় প্রায় শতাধিক ছাত্রনেতা মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে ছাত্র নেতারা বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশি বাধায় তা পন্ড হয় এবং ব্যানার ছিনিয়ে নেয় পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি ফিরুজ তালুকদার বলেন, শান্তিপুর্ণ ভাবে ছাত্রদের মানববন্ধন কর্মসুচি পালন করতে দিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কোন বিক্ষোভ মিছিল করতে দেয়া হয়নি।
বার্তাবাজার/অমি