রাজধানীর উত্তরখানের রাজবাড়ি এলাকা থেকে কলেজছাত্র মো. সোহাগ হত্যার প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
উত্তরখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে আজ মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেফতাররা হলেন, মাহবুবুল ইসলাম রাসেল ওরফে কাটার রাসেল (২০) ও হৃদয়কে (২২)।
মঙ্গলবার বেলা ১২টায় কা্ওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবে র্যাব।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি খ্রিষ্টান পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক রিকশা চালককে মারধরের প্রতিবাদ করায় কলেজছাত্র সোহাগকে মারধরের একপর্যায়ে ছুরিকাঘাতে হত্যা করেন কয়েকজন যুবক।
স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে উত্তরা নর্দান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
বার্তাবাজার/অমি